Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মির্জা ফখরুলকে দেখতে ইউনাইটেড হাসপাতালে জামায়াত নেতারা

জামায়াত নেতারা মির্জা ফখরুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করে দোয়া করেন

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৫:৫০ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে তাকে দেখতে যান জামায়াতে ইসলামী নেতাদের একটি প্রতিনিধি দল।

নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলটি মির্জা ফখরুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করে দোয়া করেন।

এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাতসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ডা. তাহের সাংবাদিকদের কাছে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং বিএনপি মহাসচিবের দ্রুত আরোগ্য কামনা করে জনগণের নিকট দোয়া প্রার্থনা করেন।

   

About

Popular Links

x