চট্টগ্রাম সিটি কলেজে শিবির দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির।
মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
ফেসবুক পোস্টে নাছির দাবি করেন, সংঘর্ষের শুরু থেকেই একটি “সুসংগঠিত অপপ্রচার” চালানো হচ্ছে এবং প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা চলছে।
তার ভাষ্য অনুযায়ী, শিবির-সমর্থিত একটি পক্ষ পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
তিনি আরও অভিযোগ করেন, সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র হাতে হামলার নেতৃত্ব দিতে দেখা গেছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পোস্টে নাছির দাবি করেন, বর্তমানে পুরো ঘটনার দায় ছাত্রদলের ওপর চাপিয়ে “ভুল ন্যারেটিভ” তৈরির চেষ্টা চলছে, যা বিভ্রান্তিকর। এ ঘটনায় তাদের বেশ কয়েকজন নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন।



চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ