Monday, June 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপ শুরুর আগেই স্পেনের জন্য বড় সুখবর

এই সুখবর নিশ্চিত করেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৩:৩৬ পিএম

বিশ্বকাপ অভিযান শুরুর ঠিক আগে দারুণ এক স্বস্তির খবর পেল স্পেন শিবির। সব আশঙ্কা উড়িয়ে দিয়ে চোট কাটিয়ে বিশ্বমঞ্চে স্পেনের প্রথম ম্যাচেই মাঠে নামবেন দলের দুই প্রধান তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামস। রবিবার (৭ জুন) এক সংবাদ সম্মেলনে এই সুখবর নিশ্চিত করেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।

আগামী ১৫ জুন ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ক্লাব মৌসুমের শেষভাগে মাঠের বাইরে থাকা বার্সেলোনা তারকা ইয়ামাল ও আতলেতিকো বিলবাও তারকা নিকো উইলিয়ামস সেই ম্যাচেই একাদশে ফিরছেন।

স্পেন কোচের দেওয়া তথ্য অনুযায়ী, শুধু ইয়ামাল বা নিকো নন, ওসাসুনার উইঙ্গার ভিক্টর মুনিয়োজও উদ্বোধনী ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। চোটের কারণে পেরুর বিপক্ষে স্পেনের সাম্প্রতিক প্রীতি ম্যাচের স্কোয়াডে এই তিন তারকা ছিলেন না। ঝুঁকি না নিয়ে তাঁদের যুক্তরাষ্ট্রে স্পেনের মূল অনুশীলন ক্যাম্পেই রেখে দেওয়া হয়েছিল।

অনূর্ধ্ব-২০ ও মূল দলের এই তিন তারকাকে প্রীতি ম্যাচে না পাওয়া প্রসঙ্গে দে লা ফুয়েন্তে বলেন, “তারা এখানে প্রীতি ম্যাচের দলে আমাদের সঙ্গে ছিল না, এটা অবশ্যই দুঃখজনক। তবে মেডিক্যাল ও ফিজিক্যাল কন্ডিশনিং স্টাফরা পুনর্বাসনের স্বার্থে তাদের ক্যাম্পেই থাকার পরামর্শ দিয়েছিলেন। আমাদের পরবর্তী (বিশ্বকাপের প্রথম) ম্যাচের জন্য তিনজনই প্রস্তুত থাকবে বলে আশা করছি। তারা পুনর্বাসন প্রক্রিয়ায় দারুণ অগ্রগতি করেছে এবং বর্তমানে খুব ভালো অবস্থায় রয়েছে।”

কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে অন্যতম প্রধান শিরোপা প্রত্যাশী দল হিসেবে বিবেচনা করা হচ্ছে স্পেনকে। বিশেষ করে মাত্র ১৮ বছর বয়সী বিস্ময়বালক লামিনে ইয়ামালকে দেখা হচ্ছে পুরো টুর্নামেন্টের সম্ভাব্য সবচেয়ে উজ্জ্বল তারকাদের একজন হিসেবে।

বিশ্বকাপের গ্রুপ পর্বে একবারের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের ম্যাচগুলোর সময়সূচি ও ভেন্যু:

১৫ জুন: বনাম কেপ ভার্দে (প্রথম ম্যাচ)
দ্বিতীয় ম্যাচ: বনাম সৌদি আরব (ভেন্যু: আটলান্টা)
গ্রুপ পর্বের শেষ ম্যাচ: বনাম উরুগুয়ে (ভেন্যু: গুয়াদালাহারা)

বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে আক্রমণভাগের প্রধান দুই অস্ত্রের একসঙ্গে ফিট হয়ে ওঠা স্প্যানিশ সমর্থকদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

   

About

Popular Links

x