Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কোপার ফাইনালের টিকেটের দাম ৬৭ হাজার ডলার!

একই সময়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকেটের সর্বোচ্চ মূল্য ২,১৭৭ ডলার

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৬:০৩ পিএম

লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার লড়াইয়ে সোমবার কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এক দলের সামনে টানা তৃতীয় শিরোপার হাতছানি। আরেক দল অপরাজিত ২৮ ম্যাচ ধরে। আর তাই এই শিরোপা নির্ধারণী ম্যাচটির টিকেটের মূল্য আকাশচুম্বী।

যুক্তরাষ্ট্রের ব্যবসাভিত্তিক সাময়িকী ফোর্বস জানিয়েছে, কোপা আমেরিকার ফাইনালের টিকেট বিভিন্ন অ্যাজেন্সি প্রতিষ্ঠানগুলোতে গড়ে সর্বনিম্ন ২,১৩৭ ডলারে বিক্রি হচ্ছে।

দা অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, কোপা আমেরিকার আগের ম্যাচগুলোর টিকিট গড়ে ২০০ ডলারে পাওয়া গেছে। যা ফাইনালে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০ গুণ। বর্তমানে টিকেটের গড় মূল্য ৪,০২৪ ডলার। এই ম্যাচের সবচেয়ে দামি টিকেটের মূল্য ঠেকেছে ৬৬,৭৬৫ ডলারে।

এদিকে উয়েফার ওয়েবসাইট অনুযায়ী, একই সময়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেন ও ইংল্যান্ডের ফাইনালে টিকেটের সর্বনিম্ন মূল্য মাত্র ৯৫ ইউরো (প্রায় ১০৩ ডলার) আর সর্বোচ্চ মূল্য ২ হাজার ইউরো (২ হাজার ১৭৭ ডলার)।

   

About

Popular Links

x