Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রাম টেস্ট: জর্জি-স্টাবসের সেঞ্চুরিতে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩০৭

বাংলাদেশের হয়ে ২টি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৫:৩৫ পিএম

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে ২ উইকেটে ৩০৭ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি পেয়েছেন ওপেনার ডি জর্জি ও তিন নম্বরে খেলতে নামা ট্রিস্টান স্টাবস। দুজনের ক্যারিয়ারেই প্রথম টেস্ট সেঞ্চুরি এটি।

ডি জর্জি-স্টাবসের ২০১ রানের জুটিতেই মূলত বড় সংগ্রহের পথে আছে প্রোটিয়ারা। স্টাবস আউট হলেও ১৪১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন ডি জর্জি।

দ্বিতীয় নতুন বলে এক ওভার খেলা শেষ হতেই দিনের খেলাও শেষ। মাঠের আলো কমে আসছিল বেশ কিছুক্ষণ আগেই। ৮১ ওভার শেষে লাইট মিটার দেখে শেষ পর্যন্ত বেলস তুলে নিলেন আম্পায়াররা।

বাংলাদেশের হয়ে ২টি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১০৩ বলে ৬৯ রানের সূচনা করে দক্ষিণ আফ্রিকা। অবশ্য দলীয় ২৫ রানে ভাঙতে পারতো প্রোটিয়াদের উদ্বোধনী জুটি।

ইনিংসের সপ্তম ওভারে বাংলাদেশ পেসার হাসান মাহমুদের প্রথম বলে দক্ষিণ আফ্রিকার ওপেনার জর্জির ক্যাচ ধরতে পারেননি অভিষিক্ত উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। তখন জর্জির নামের পাশে ৬ রান ছিল।

অবশেষে ১৮তম ওভারে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভাঙেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। উইকেট ছেড়ে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে নেন অধিনায়ক আইডেন মার্করাম। মিড অনে সহজ ক্যাচ নেন মোমিনুল হক। ২টি চারে ৫৫ বলে ৩৩ রান করেন মার্করাম।

এরপর ট্রিস্টান স্টাবসকে নিয়ে দক্ষিণ আফ্রিকার রানের চাকা ঘুরিয়েছেন জর্জি। দ্বিতীয় উইকেটে ১৩৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে চা-বিরতিতে যান জর্জি ও স্টাবস। এই জুটিতেই ৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পান জর্জি।

   

About

Popular Links

x