Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আফগানিস্তানে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ দাবা

আফগানিস্তান দাবা ফেডারেশনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে

আপডেট : ১২ মে ২০২৫, ০২:২৪ পিএম

পুরো আফগানিস্তানে অনির্দিষ্টকালের জন্য দাবা খেলা নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান সরকার। জুয়ার উৎস হওয়ার কথা বলে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রবিবার (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আফগানিস্তানের ক্রীড়া পরিচালনা অধিদপ্তরের মুখপাত্র আতাল মাশওয়ানি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, “শরিয়াহ (ইসলামী আইন) আইন অনুযায়ী দাবা জুয়া খেলার একটি মাধ্যম। যা গত বছর ঘোষিত সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিরোধ আইনের অধীনে নিষিদ্ধ।”

আতাল মাশওয়ানি আরও বলেন, “দাবা খেলার বিষয়ে ধর্মীয় বিবেচনা রয়েছে। যতক্ষণ না এই বিষয়গুলোর সমাধান হচ্ছে, ততক্ষণ আফগানিস্তানে দাবা খেলা স্থগিত থাকবে।”

দাবাকে “হারাম” হিসেবে ঘোষণা দিয়েছে আফগানিস্তানের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়। পাশাপাশি আফগানিস্তান দাবা ফেডারেশনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর বিভিন্ন খেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে তালেবান সরকার। দেশটিতে নারীদের খেলাধুলো তো বটেই পড়াশোনাও নিষিদ্ধ। এমনকি নার্সিং শিক্ষাও কোন নারী নিতে পারবে না বলে কঠোর নিয়ম করেছে।

   

About

Popular Links

x