Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিসিবির টিকিট বিক্রির অর্থ যাবে বিমান দুর্ঘটনা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনে

টিকিট বিক্রির অর্থ মাইলস্টোনের বিমান দুর্ঘটনা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনে যাবে বলে জানিয়েছে বিসিবি

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৭:৩০ পিএম

বাংলাদেশ–পাকিস্তান সিরিজের তৃতীয় টি–টোয়েন্টির টিকিট বিক্রির অর্থ মাইলস্টোনের বিমান দুর্ঘটনা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনে যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, বৃহস্পতিবারের ম্যাচে টিকেট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় হতাহত ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে সহায়তা হিসেবে দেওয়া হবে।

এ নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, “ক্রিকেট বাংলাদেশে খেলার চেয়েও বেশি কিছু। এই শোক ও স্মৃতিচারণার সময়ে আমাদের একসঙ্গে দাঁড়াতে হবে। সাম্প্রতিক ট্র্যাজেডিতে যারা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের আরোগ্য প্রক্রিয়ায় ক্ষুদ্রভাবে হলেও অবদান রাখতে পেরে বিসিবি নিজেকে গর্বিত মনে করছে। নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা রইল।”

এই সিদ্ধান্তে সমর্থন ও উদারতার জন্য বৃহস্পতিবারের ম্যাচটি দেখতে আসা দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিসিবি।

   

About

Popular Links

x