Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কীসের ভিত্তিতে গ্রেপ্তার রিকশাচালক, ওসির কাছে ব্যাখ্যা তলব

অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৪:৩৭ পিএম

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমার কাছে ব্যাখ্যা তলব করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

রবিবার (১৭ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদমাধ্যমে এ বিবৃতি পাঠায়।

অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়, রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ব্যাখ্যা তলব করা হয়েছে।

এতে আরও বলা হয়, একইসঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড এবং বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কি-না তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিবৃতিতে আরও বলা হয়, দায়েরকৃত মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত সম্পন্ন করার ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসির ১৭৩(এ) ধারা মোতাবেক অতিসত্বর প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, রবিবার (১৭ আগস্ট) আটক রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলাম জামিনের এ আদেশ দেন।

   

About

Popular Links

x