Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সরকারি কর্মচারীদের জন্য বিশেষ আর্থিক সুবিধা বাড়ছে

২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা এ প্রস্তাব দিয়েছেন

আপডেট : ০২ জুন ২০২৫, ০৬:৫৯ পিএম

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এ সুবিধা পাবেন। তবে এই বিশেষ সুবিধা কতটা বাড়ানো হবে তা বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়নি।

সোমবার (২ জুন) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা এ প্রস্তাবের কথা জানান।

এসময় তিনি বলেন, “২০১৫ সালের পর থেকে কোনো বেতন কাঠামো না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়ানোর প্রস্তাব করছি।”

এর আগে অর্থবিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন, আগামী বাজেটে ১ম থেকে ৯ম গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৫% এবং ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০% মহার্ঘ ভাতা পেতে পারেন।

প্রসঙ্গত, বর্তমানে সরকারি কর্মচারীরা মূল বেতনের ৫% বিশেষ সুবিধা পান। চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটেও সাবেক অর্থমন্ত্রী মাহমুদ আলীও বিশেষ সুবিধা ঘোষণা করেছিলেন। বাজেটের পরে তৎকালীন প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের নিয়মিত ৫% ইনক্রিমেন্টের সঙ্গে আরও ৫% বিশেষ সুবিধা ঘোষণা করেন।

২০২৩ সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত ৫% হারে বিশেষ প্রণোদনাও চালু করে তৎকালীন সরকার। এই বিশেষ প্রণোদনা এখনও অব্যাহত আছে। ২০১৫ সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর ৫% হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন।

টাইমলাইন: জাতীয় বাজেট ২০২৫-২৬
০২ জুন ২০২৫, ১৮:৫৯
সরকারি কর্মচারীদের জন্য বিশেষ আর্থিক সুবিধা বাড়ছে
০২ জুন ২০২৫, ১৫:৩৫
   

About

Popular Links

x