জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদরাসা প্রতিষ্ঠাতা ও শিক্ষক সাইদুর রহমান (৪৫) কে আটক করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
সোমবার (০৪ মে) সকালে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়। সাইদুর রহমান উপজেলার হাতী ভাঙ্গা ইউনিয়নের সাকোঁয়া পাড়া গ্রামের বাসিন্দা। তিনি সাকোঁয়া পাড়া মদিনাতুল উলুম মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক।
স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের লংকার গ্রামের মদিনাতুল উলুম নূরানি মডেল মাদ্রাসায় ৩য় শ্রেণীর শিক্ষার্থীকে মাদ্রাসার শিক্ষক সাইদুর রহমান ২৬ এপ্রিল দুপুরে তার বাড়ির ভিতরে রুমে কোলে উঠিয়ে দক্ষিণ দুয়ারী ঘরের ভিতরে খাটের উপর ধর্ষণের চেষ্টা করে।
এ সময় বাতাসে দরজা খুলে গেলে সাইদুর রহমান ঘরের এক পাশে চলে যায়। এ সুযোগে শিক্ষার্থী ঘর থেকে বের হয়ে বাড়ি গিয়ে তার মা কে বিষয়টি জানান।
এ ঘটনায় শিক্ষার্থীর বাবা রবিবার (৩ মে) দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনর্চাজ (ওসি) আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষার্থীর বাবা আব্দুল খালেকের অভিযোগে সোমবার সকালে অভিযুক্তকে আটক করে দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।



