Monday, June 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদযাত্রায় ট্রেনের টিকিট বিক্রি শুরুর ১ ঘণ্টার মধ্যেই শেষ

রেলওয়ে জানায়, দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে

আপডেট : ১৩ মে ২০২৬, ১১:৪৮ এএম

ঈদ-উল-আজহায় ঘরমুখি মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের বিভিন্ন রুটে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

বুধবার (১৩ মে) সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি হওয়ার এক ঘণ্টার মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়।

দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. কবির উদ্দিন মোল্লা সংবাদমাধ্যমকে জানান, ২৩ মে’র পশ্চিমাঞ্চলের টিকেট সকাল ৯টার মধ্যে বিক্রি শেষ। দুপুরে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকেট বিক্রি শুরু হবে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ১৩ মে বিক্রি হচ্ছে ২৩ মে যাত্রার অগ্রিম টিকিট, আগামী ১৪ মে বিক্রি হবে ২৪ মের টিকিট, ১৫ মে ২৫ মের, ১৬ মে ২৬ মের এবং ১৭ মে ২৭ মে যাত্রার টিকিট পাওয়া যাবে।

এ ছাড়া বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চালানো হবে ঈদ উপলক্ষে। ঈদ-উল-আজহার সম্ভাব্য তারিখ ২৮ মে ধরে এ ট্রেন চলাচলের সময়সূচি দেওয়া হয়েছে বলে জানায় বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন। তিনি সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড (ফেরত) করা যাবে না। যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন মোট আসনের ২৫% স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রি হবে।

এদিকে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, টিকিট শুধু রেলওয়ের অনলাইন ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে।

যাত্রীদের অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনাবেচা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

   

About

Popular Links

x