Saturday, June 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, নিহত ২

এই ঘটনায় দগ্ধ অবস্থায় উদ্ধার করা দুই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর মারা যান তারা

আপডেট : ২৭ জুন ২০২৬, ১১:৫৮ এএম

রাজধানীর কাঁটাবনে একটি বহুতল আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

শুক্রবার (২৬ জুন) গভীর রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এই ঘটনায় দগ্ধ অবস্থায় উদ্ধার করা দুই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।

নিহতরা হলেন মো. জনি (২৫) ও মো. আবদুস সালাম (১৯)।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুন লাগার পর আহত অবস্থায় দুজনকে ভবন থেকে উদ্ধার করা হয়। এদের মধ্যে জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভবনের ভেতরে আর কেউ আটকে নেই। নতুন করে কোনো হতাহতের তথ্যও পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

   

About

Popular Links

x