Wednesday, August 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিয়ের ৩ দিন পরই যৌতুকের দাবি, স্ত্রীর মামলায় ব্যাংকার গ্রেপ্তার

টাকা দিতে ব্যর্থ হওয়ায় ভুক্তভোগীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১২:০৯ এএম

চট্টগ্রামের পটিয়ায় যৌতুকের মামলায় মো. সিরাজুল ইসলাম (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার জিরি ইউনিয়নের দক্ষিণ জিরি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মামলার বিবরণ অনুযায়ী, চলতি বছরের ৮ মে ভুক্তভোগী নারীর সঙ্গে সিরাজুলের বিয়ে হয়। অভিযোগ, বিয়ের মাত্র তিন দিনের মাথায় মোটরসাইকেল কেনার নাম করে স্ত্রীর পরিবারের কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। এই টাকা দিতে ব্যর্থ হওয়ায় ভুক্তভোগীকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। এর প্রেক্ষিতে গত ৫ জুলাই নুসরাত নিজেই বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মামলার পর সিরাজুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, যার ভিত্তিতে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

বাদীপক্ষের আইনজীবী উৎপল দে জানান, মামলা হওয়ার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন সিরাজুল। গ্রেপ্তারের পর আদালতে জামিনের আবেদন করা হলেও শুনানি শেষে তা নামঞ্জুর হয়।

জানা গেছে, সিরাজুল ইসলাম গ্লোবাল ইসলামী ব্যাংকের রাজশাহী শাখায় কর্মরত।

   

About

Popular Links

x