Tuesday, November 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে বাড়ানো হলো বিজিবি-নির্বাহী ম্যাজিস্ট্রেট

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১১:০০ এএম

পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রম অসন্তোষ রুখতে গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বিজিবির প্লাটুনের পাশাপাশি বাড়ানো হয়েছে বিচারিক বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সংখ্যা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সোমবার গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকলেও আজ তা বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। একই সঙ্গে ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পরিবর্তে এখন ২৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে, যাদের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।

এদিকে আজ সকাল থেকে গাজীপুরের কোনো মহাসড়ক বা আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়নি। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শান্ত পরিবেশে শ্রমিকদের দলবদ্ধভাবে নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে এবং এলাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে।

   

About

Popular Links

x