Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সীতাকুণ্ডে বিস্ফোরণ: মালিকসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কারখানার মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মো. মামুন উদ্দিন ও তার দুই ভাইসহ মোট ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০৫:৪০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিকো অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় কারখানার মালিকসহ ১৬ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (৬ মার্চ) রাতে বিস্ফোরণে নিহত মো. কাদের মিয়ার স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় এ মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

তিনি বলেন, “ভুক্তভোগী আব্দুল কাদিরের স্ত্রী মামলাটি দায়ের করেছেন। এতে ১৬ জনের নাম উল্লেখ রয়েছে। এর মধ্যে কারখানার মালিকের তিন ভাইয়ের নামও রয়েছে।”

মামলার আসামিরা হলেন- সীমা অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুন উদ্দিন (৫৫), পরিচালক পারভেজ হোসেন (৪৮), আশরাফ উদ্দিন বাপ্পি (৪২), ম্যানেজার আব্দুল আলীম (৪৫), প্ল্যান্ট অপারেটর ইনচার্জ সামসুজ্জামান শিকদার (৬২), প্ল্যান্ট অপারেটর খুরশিদ আলম (৫০), সেলিম জাহান (৫৮), নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিন, অ্যাডমিন অফিসার গোলাম কিবরিয়া, অফিসার শান্তনু রায়, সামিউল, সুপারভাইজার ইদ্রিস আলী, সানা উল্লাহ, সিরাজ উদ-দৌলা, রাকিবুল ও রাজীব।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, “তিন ভাই বাদে বাকি ১৩ আসামি ঘটনার সময় কারখানায় ছিলেন। মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।”

দণ্ডবিধির ৩৩৭, ৩৩৮, ৩০৪ এবং ৪২৭ ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

   

About

Popular Links

x