Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গ্রিসে পোলিশ নারীকে হত্যার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ওই বাংলাদেশি নাগরিক অবশ্য হত্যার অভিযোগ বারবার অস্বীকার করছেন

আপডেট : ২৬ জুন ২০২৩, ১২:০৯ পিএম

গ্রিসের কস দ্বীপে পোল্যান্ডের এক নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

দ্য ফার্স্ট নিউজের প্রতিবেদনে বলা হয়, অপহরণের অভিযোগে বুধবার (২১ জুন) সালাউদ্দিন (৩২) নামে অভিযুক্ত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।

কর্তৃপক্ষের তদন্তের পর ২৭ বছর বয়সী আনাস্তাজা রুবিনস্কাকে হত্যার দায়ে ওই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সালাউদ্দিন অবশ্য ওই পোলিশ নারীকে হত্যার অভিযোগ বারবার অস্বীকার করছেন।

খুন হওয়া আনাস্তাজা রুবিনস্কা গ্রিসের কোস দ্বীপের একটি হোটেলে কাজ করতেন। গত ১২ জুন তিনি নিখোঁজ হন।

পরবর্তীতে গত ১৮ জুন একটি গাছের কাছে রুবিনস্কার মরদেহ পাওয়া যায়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে গ্রিক পুলিশ সন্দেহ করছে।

পুলিশ আরও জানায়, সালাউদ্দিনের রুমমেট তাদের তদন্তে সহায়তা করেছে। সালাউদ্দিন নামের ওই বাংলাদেশিকে গ্রেপ্তারের পর গ্রিসে নারীদের নিরাপত্তা নিয়ে নেটিজেনরা সরব হয়ে উঠেছেন।

   

About

Popular Links

x