Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

অ্যালকোহল পয়জনিংয়ে ‘ও’ লেভেল শিক্ষার্থীর মৃত্যু

অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৩:২৩ পিএম

ঢাকার এলিফ্যান্ট রোড এলাকার একটি বাসায় অতিরিক্ত মদপানে মো. মাহি রশিদ দীপ্ত (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। দীপ্ত একটি ইংলিশ মিডিয়াম স্কুলের “ও” লেভেলের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

শনিবার (১৩ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত অ্যালকোহল পানে পয়জনিংয়ের কারণে দীপ্তর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

মৃতের বাবা মামুনুর রশীদ জানান, গতকাল গভীর রাতে বাসায় ফেরে দীপ্ত। সকালে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে আনা হয়। সেখানে সকাল সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়।

মাহি রশিদ দীপ্তদের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দোয়জপুরে। তার বাবা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদার।

   

About

Popular Links

x