Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঝালকাঠিতে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা

ঝালকাঠির গাবখান সেতুর টোলপ্লাজায় ট্রাকের চাপায় চারটি যানবাহনের ১৪ জন নিহত হয়েছেন

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১০:৩৪ এএম

ঝালকাঠির গাবখান সেতুর টোলপ্লাজায় ট্রাকের চাপায় চারটি যানবাহনের নিহত ১৪ জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

এছাড়া দুর্ঘটনায় যারা পঙ্গু হয়েছেন তাদের তিন লাখ টাকা ও আহতদের এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক ফারুহ গুল নিঝুম।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক ফারুহ গুল নিঝুম এসব অর্থ সহায়তা দেওয়ার কথা জানান।

বুধবার দুপুর ২টার দিকে খুলনা-ঝালকাঠি মহাসড়কে গাবখান ব্রিজের টোলপ্লাজায় ঝালকাঠি শহরমুখী একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তিনটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এবং বাহনগুলিসহ ট্রাকটি পাশের খাদে পড়ে যায়।

এতে প্রাইভেট কারসহ অন্য তিনটি ইজিবাইক ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৪ জন ঝালকাঠিতে ১২ জন এবং বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন মারা গেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার গাবখান এলাকার সেলিম হাওলাদারের ছেলে নজরুল ইসলাম (৩৫), একই উপজেলার ওস্তাগান এলাকার মান্নান মাঝির ছেলে সফিকুল মাঝি (৫০), একই উপজেলার নওপাড়া শেখেরহাটের আব্দুল হাকিমের ছেলে আতিকুর রহমান সাদি (১১), কাঠালিয়া উপজেলার তালগাছিয়া এলাকার ইব্রাহিম হোসেনের স্ত্রী তাহমিনা বেগম (২৫), তার মেয়ে নুরজাহান (৭), রাজাপুর উপজেলার উত্তর সাউথপুর গ্রামের হাসিবুর রহমান (৪০), তার স্ত্রী সোনিয়া বেগম (৩০), তাদের মেয়ে তানিয়া আক্তার (৩), তাহমিদ আক্তার (১), সোনিয়ার সদ্য বিবাহিতা বোন সাউথপুরের নিপা আক্তার (২২) ও তার স্বামী পিরোজপুরের বাসিন্দা বিমান বাহিনীর সদস্য ইমরান হোসেন (২৬), প্রাইভেট কারের চালক রাজাপুর উপজেলার ইব্রাহিম, পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার মেসন্ডা এলাকার সুবিদ আলী হাওলাদারের ছেলে মো. রুহুল আমিন (৭০) এবং ঝালকাঠি সদর উপজেলার রামনগর এলাকার বাদশা মিয়ার প্রতিবন্ধী ছেলে মো. শহীদুল ইসলাম (৩৫)। 

জেলা সিভিল সার্জন ডা. এ এইচ এম জহিরুল ইসলাম বলেন, “ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। ঝালকাঠি সদর হাসপাতালে আনার পর চারজন মারা যান। এ ঘটনায় ১৪ জন আহত হন। ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। চারজন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান।”

এদিকে, দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে দুর্ঘটনার পর পরই অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুহুল আমীনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

   

About

Popular Links

x