Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

‘সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বেশ কয়েকজন তরুণ ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়’

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১২:১৯ পিএম

ঢাকার মোহাম্মদপুরের কাঁটাসুর এলাকায় কামাল আহমেদ (৪০) নামে আওয়ামী লীগের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কামাল ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।

একই ওয়ার্ডের যুবলীগ কর্মী অভি বলেন, “কাঁটাসুর এলাকায় সড়কের পাশে বসে মোবাইলে লুডু খেলছিলেন কামাল। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বেশ কয়েকজন তরুণ ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খুনিদের চিহ্নিত করার চেষ্টা করছে।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান বলেন, “কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা জানার জন্য তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

   

About

Popular Links

x