Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সরকারি সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা

কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪৬ পিএম

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ।

রবিবার (২৪ নভেম্বর) কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কলেজ বন্ধ ঘোষণা করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ২৫ ও ২৬ নভেম্বর কলেজের সকল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। 

এদিকে বন্ধের নোটিশ উপেক্ষা করেই সোমবার সকাল থেকেই কলেজ গেটে অবস্থান নিতে থাকে সোহরাওয়ার্দী ও কবি নজরুলসহ ৭ কলেজের হাজারও শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা ডেমরায় অবস্থিত মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালিয়েছে। সেখানে ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এ ঘটনায় মোল্লা কলেজের ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

জানা যায়, ন্যাশনাল মেডিকেলে ভুল চিকিৎসায় মোল্লা কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গতকাল ন্যাশনাল মেডিকেল, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা চালায় মোল্লা কলেজের নেতৃত্বে ৩৫ কলেজের শিক্ষার্থীরা। 

   

About

Popular Links

x