ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত হয়েছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ১২টার দিকে উপজেলার ষাটপাকিয়া এলাকার ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বারুইয়ারা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান (৮৫) ও মাদারীপুর সদরের বাসিন্দা মোটরসাইকেলচালক মো. আল আমিন সিরাজ (৪৫)।
এ বিষয়ে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘‘রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মফিজুর রহমানকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের আরোহী মোটরসাইকেলসহ রাস্তার পাশে পড়ে যায়। পরবর্তীতে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।’’



