Tuesday, August 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারির আবেদন

বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবির প্রক্টর ড. ফেরদৌস রহমান

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৪:৩১ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে পুরো ক্যাম্পাস এলাকায় ১৪৪ ধারা জারির আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় থানা পুলিশ। 

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বেরোবির প্রক্টর ড. ফেরদৌস রহমান জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার সার্বিক সহায়তায় কাজ করা হচ্ছে।

সকালে প্রক্টর কার্যালয় থেকে রংপুরের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর ১৪৪ ধারা জারির বিষয়ে লিখিত আবেদন জানানো হয়।

আবেদনে বলা হয়, সোমবার (৩ আগস্ট) ক্যাম্পাসে ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’ এবং ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল’-এর নেতাকর্মীদের মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সংঘর্ষে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উক্ত সংঘাতের জের ধরে মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রশিবির ও ছাত্রদল একই সময়ে ও একই স্থানে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ আহ্বান করে। মুখোমুখি এই কর্মসূচির কারণে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মারাত্মক আশঙ্কা দেখা দেয়।

উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে তড়িঘড়ি করে ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত গ্রহণ করে প্রশাসন। বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

   

About

Popular Links

x