Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘দুর্নীতি না করেও’ কেন টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা?

ব্যাঙ্কের লেনদেনের তথ্যর উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের কর্মকর্তারা

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০২:৫৬ পিএম

রেশন দুর্নীতি মামলায় জবাবদিহি করতে গত মাসে ভারতের সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রায় পাঁচ ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীকে। তদন্তে তিনি সহযোগিতা করেছেন। ইডি দপ্তর থেকে বেরিয়ে একথাই বলেছিলেন ঋতুপর্ণা। এবারে ইডি সূত্রে খবর, ৭০ লাখ রুপি ফেরত দিতে চান টলিপাড়ার নায়িকা। খবর আনন্দবাজার পত্রিকা'র।

প্রাথমিক খবর অনুযায়ী, ব্যাঙ্কের লেনদেনের তথ্যর উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের কর্মকর্তারা। প্রথমবার যেতে পারেননি অভিনেত্রী। ইমেইল মারফত জানিয়েছিলেন, বিদেশে থাকার কারণে তার পক্ষে দেখা করা সম্ভব হচ্ছে না। দেশে ফিরেই তিনি ইডি কর্তাদের সঙ্গে দেখা করবেন। সেই মতোই গত ১৯ জুন সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান ঋতুপর্ণা। ঘণ্টার পর ঘণ্টা ইডি কর্মকর্তাদের সঙ্গে ঋতুপর্ণার নানা বিষয়ে কথা হয়। 

‘‘ইডির তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছি। ওনারা কিছু নথি চেয়েছিলেন, তা জমা দিয়েছি। এই বিষয়ে এর থেকে বেশি কিছু বলতে পারব না’’, জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে সাংবাদিকদের বলেছিলেন অভিনেত্রী। এখন শোনা যাচ্ছে, জিজ্ঞাসাবাদের সময়ই ৭০ লাখ রুপি ফেরত দেয়ার ইচ্ছে প্রকাশ করেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ইডি সূত্রে খবর, এই টাকা রেশন বন্টন দুর্নীতির এক অভিযুক্তর মাধ্যমে অভিনেত্রীর অ্যাকাউন্টে এসেছিল এমনই ধারণা কর্মকর্তাদের।

   

About

Popular Links

x