Saturday, September 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবার বাংলা গানে রাহাত ফাতেহ আলী খান, সঙ্গে রুবাইয়াত

গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৫:৪৭ পিএম

উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী রাহাত ফাতেহ আলী খানকে এবার নতুন একটি বাংলা গানে পাওয়া যাবে।

সম্প্রতি “তুমি আমার প্রেম পিয়াসা” নামের একটি বাংলা গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন রাজা কাশেফ।

দুবাইয়ের “প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিওতে” গানটি রেকর্ড করা হয়েছে। গানটির অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে গান গাইতে পেরে উচ্ছ্বসিত রুবাইয়াত জাহান। তিনি জানান, লন্ডনে রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে দেখা হলে তিনি আমাকে বাংলা গানের প্রতি তার ভালোবাসার কথা জানান। বাংলা গান গাওয়ার আগ্রহের কথাও উল্লেখ করেন তিনি। পরবর্তীতে রাজা কাশেফ তাকে এই গানটি করার প্রস্তাব দেন। তিনি রাজী হলেন এবং খুব আন্তরিকতার সঙ্গে গানটি গাইলেন। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।

রাহাত ফাতেহ আলী খান ও রুবাইয়াত জাহান/সংগৃহীত

গানটির সুর ও সঙ্গীতায়োজক রাজা কাশেফ জানান, আগামী কিছুদিনের মধ্যে লন্ডনের বিভিন্ন অবস্থানে গানটির ভিডিও চিত্রায়ন করা হবে।

   

About

Popular Links

x