Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডার্ক চকলেট কি শরীরের জন্য উপকারী?

ডার্ক চকলেট খান, মিলবে বহু উপকার

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৯:৫৬ এএম

চকলেট খাওয়াতে ওজন বৃদ্ধিসহ নানা রকম সমস্যা দেখা দেওয়ার ভয়ে আমরা অনেকেই চকলেট থেকে বহুগুণ দূরে থাকি। চকলেটে যে পরিমাণ ক্যালোরি থাকে, তা ওজন বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু চকলেট মাত্রই অস্বাস্থ্যকর নয়, যদি নামের আগে “ডার্ক” শব্দটি থাকে। বিভিন্ন গবেষণা এবং চিকিত্সকদের মতে, চকলেট যদি খেতেই হয়, তবে ডার্ক চকলেট খান। মিলবে বহু উপকার। সেগুলি কী?

হৃদয়ের যত্নে

ব্যস্ততম জীবনে অনিয়ম রোজের সঙ্গী। আর সেই অনিয়মের হাত ধরেই হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তবে ডার্ক চকলেট হদযন্ত্রকে সুস্থ রাখে। এই চকলেটে থাকা কোকো রক্তে ভাল কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে।

মনের দেখাশোনায়

মনখারাপের ওষুধ ডার্ক চকলেট। কোকোতে ফ্ল্যাভনয়েড ভরপুর পরিমাণে থাকে। মস্তিষ্কে রক্তের সঞ্চালনা বৃদ্ধিতে কোকো খুবই ভালো কাজ করে। তা ছাড়া শরীর এবং মন চনমনে করে তুলতেও ডার্ক চকলেটের জুড়ি মেলা ভার।

বয়সের ছাপ আটকাতে

বয়স বাড়লে তার ছাপ পড়ে শরীরে। তবে সময়ের আগে অকালবার্ধক্য ঠেকাতে ভরসা হতে পারে ডার্ক চকলেট। এই চকলেট অ্যান্টি-এজিং হিসেবে কাজ করে। ডার্ক চকলেটে এক ধরনের বায়ো-অ্যাক্টিভ পদার্থ থাকে, যা ত্বকের রক্ত চলাচলে সাহায্য করে।

রক্তচাপ কমাতে

উচ্চ রক্তচাপ থাকলে ডার্ক চকলেট ভীষণ উপকারী। এই চকলেট খেলে ধমনীতে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। যার ফলে মস্তিষ্ক ধমনীকে বার্তা পাঠায় বিশ্রাম নেওয়ার। এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। 

   

About

Popular Links

x