Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিধ্বস্ত বিমানের এক ব্রিটিশ যাত্রী জীবিত উদ্ধার, কোন আসনে ছিলেন তিনি?

ওই যাত্রী এখন হাসপাতালে, তার চিকিৎসা চলছে

আপডেট : ১২ জুন ২০২৫, ০৯:০৭ পিএম

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মেডিকেল হোস্টেলের ৫ শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪০ শিক্ষার্থী। এছাড়াও দুর্ঘটনার শিকার এয়ার ইন্ডিয়ার বিমানটির ২৪২ আরোহীর প্রায় সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছিল দেশটির পুলিশ। তবে বিমানটির এক ব্রিটিশ যাত্রী জীবিত রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, “১১এ” নম্বর আসনে বসেছিলেন ওই যাত্রী। তিনি জীবিত আছেন। তার নাম বিশোয়াস কুমার রমেশ। তিনি ব্রিটিশ নাগরিক।

পুলিশ কমিশনার জানিয়েছেন যে, ওই যাত্রী এখন হাসপাতালে, তার চিকিৎসা চলছে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, তারা হাসপাতালে রমেশের সঙ্গে কথা বলেছেন। তিনি সাংবাদিকদের নিজের প্লেনের বোর্ডিং পাসও দেখিয়েছেন। সেখানে তার নাম রয়েছে এবং আসন সংখ্যা উল্লেখ করা আছে “১১এ” বলে।

ভারতীয় গণমাধ্যমগুলো তার বক্তব্য দেখাচ্ছে, যেখানে তিনি বলছেন, “আকাশে ওড়ার ৩০ সেকেন্ডের মধ্যেই ভীষণ জোরে আওয়াজ হয় আর বিমানটা ভেঙ্গে পড়ে। সব কিছু খুব কম সময়ের মধ্যেই ঘটে যায়।”

   

About

Popular Links

x