Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সীতাকুণ্ডে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি

আপডেট : ১১ মার্চ ২০২৩, ০১:৪৮ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

শনিবার (১১ মার্চ) সকাল ১০টা ২৫ এর দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা সুলতান মাহমুদ। তিনি বলেন, “এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন কীভাবে লেগেছে এখনো জানা যায়নি।”

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, “সুতার কারখানার তুলার গুদামে আগুন লেগেছে। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীর ঘটনাস্থলে আছেন।”

   

About

Popular Links

x