Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সায়েন্সল্যাবে ৭ কলেজের শিক্ষার্থীদের অবরোধ

সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজট

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:০৪ পিএম

রাজধানী ঢাকার সায়েন্সল্যাব এলাকায় মিরপুর সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে দুই শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। এতে সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

অবরোধকারী শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেন। এর জেরে শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করেন।

ঢাবি প্রোভিসির ক্ষমা চাওয়াসহ ৫ দফা দাবিতে সায়েন্সল্যাব অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো

১. ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে।

২. শ্রেণীকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।

৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।

৪. নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে।

৫. সাত কলেজের ভর্তি ফি’র স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি’র টাকা জমা রাখতে হবে।

   

About

Popular Links

x