Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুরন্ত টিভি’র নতুন সিজনে আসছে ‘সবার বন্ধু টোটন’

এর পাশাপাশি নাটক, অনুষ্ঠান ও কার্টুন সিরিজসহ থাকছে নানান আয়োজন

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৬:২৮ পিএম

শুরু হচ্ছে জনপ্রিয় শিশুতোষ চ্যানেল দুরন্ত টিভি’র ৩৬তম সিজন। এই সিজনে আসছে দুরন্ত’র নিজস্ব প্রযোজনায় তৈরি ২য় অ্যানিমেশন সিরিজ ‘সবার বন্ধু টোটন’। এর পাশাপাশি নাটক, অনুষ্ঠান ও কার্টুন সিরিজসহ থাকছে নানান আয়োজন।   

‘সবার বন্ধু টোটন’ দুষ্টু মিষ্টি, একটু বোকা, একটু অলস আর দারুণ কৌতূহলী টোটনের গল্প। এ গল্পে টোটনের আলসেমি, দুষ্টুমি আর খানিকটা বোকামির সাথে আছে ওর মা-বাবা-বোন, নানা-নানি, দাদা-দাদি। আর আছে ওর স্কুলের ও স্কুলের বাইরের অনেক মজার মজার বন্ধুরা। একশো টন উল্টাপাল্টা বুদ্ধি, হাজারো প্রশ্ন আর একটু বোকামি নিয়ে টোটন নিয়মিত ঘটায় নানা এলোমেলো কাণ্ড!

দুরন্ত টিভিতে ‘সবার বন্ধু টোটন’ দেখা যাবে ৩১ জুলাই থেকে প্রতি শুক্রবার ও শনিবার সকাল ৯টায়, দুপুর ১টায়, বিকাল ৪টায় ও রাত ৮টায়।

৩৬তম সিজনে আরো দেখা যাবে দুরন্ত টিভি’র জনপ্রিয় নাটক ‘গুড্ডুবুড়া’, ফ্যামিলি গেম শো ‘দুরন্ত ফ্যামিলি’, ‘মা-বাবা’ই সেরা’, কুইজ অনুষ্ঠান ‘দুরন্ত মেধাবী’, কার্টুন সিরিজ ‘কুটু ভুটু’, ‘মায়া দ্য বী’, ‘হাইডি’, ‘মীয়া অ্যান্ড মি’, ‘ট্রি ফু টম’, ‘বিগ অ্যান্ড স্মল’, ‘কেট এন্ড মিম মিম’, ‘সুইট লিটল মনস্টারস্’।

এর পাশাপাশি থাকছে গল্প বলার অনুষ্ঠান ‘গল্প শেষে ঘুমের দেশে’, ‘বালু ছবির গল্প’, ক্র্যাফটিং নিয়ে অনুষ্ঠান ‘দি আর্ট রুম’, রান্নার অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা বাবা আর আমি’, নাটক ‘হাবলু গাবলু’, ‘শহর থেকে দূরে’, ম্যাজিক শো ‘সোনার কাঠি রুপার কাঠি’, পাপেট নাটক ‘খাট্টা মিঠা’, নাচ শেখার অনুষ্ঠান ‘নাচের ইশকুল’।

   

About

Popular Links

x