Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন

রাত ৯টা ৫০ মিনিটে ওই রেস্টুরেন্টে আগুন লাগে

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০১:৪৯ এএম

রাজধানীর বেইলি রোডে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই রেস্টুরেন্টের নাম কাচ্চি ভাই। 

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে ওই রেস্টুরেন্টে আগুন লাগে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইনস্পেক্টর আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি জানান, বেইলি রোডের কেএফসি ভবনের পাশে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুন লাগার খবর আসে রাত ৯টা ৫০ মিনিটে। খবর পেয়ে প্রথমে চার ইউনিট, পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। 

তিনি জানান, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, ছয়তলা ভবনের দুইতলায় কাচ্চি ভাই রেস্তোরাঁয় আগুন লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

টাইমলাইন: বেইলি রোডে আগুন
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৬
বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন
   

About

Popular Links

x