Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বেইলি রোডে আগুন: ভবনের ভেতরে অনেকে আটকা

ধারণা করা হচ্ছে, আটকেপড়াদের অনেকেই রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০১:৫০ এএম

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। আগুন লাগার প্রায় এক ঘণ্টা পার হয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি।

আগুনের ঘটনায় ভবনটির ভেতরে আটকা পড়েছেন অনেক মানুষ। যে ভবনটিতে আগুন লেগেছে সেখানে বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। ধারণা করা হচ্ছে, আটকে পড়াদের অনেকেই রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন।

তবে রাত ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিসের টিটিএল দিয়ে ১২ জনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়েছে।

এদিকে সরেজমিনে দেখা যায়, আগুন থেকে বাঁচতে তারা আকুতি জানাচ্ছেন। তারা বলছেন, ‘আমরা এখনো উপরে, আমাদের বাঁচান।’

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে ওই রেস্টুরেন্টে আগুন লাগে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইনস্পেক্টর আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি জানান, বেইলি রোডের কেএফসি ভবনের পাশে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুন লাগার খবর আসে রাত ৯টা ৫০ মিনিটে। খবর পেয়ে প্রথমে চার ইউনিট, পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। 

তিনি জানান, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, ছয়তলা ভবনের দুইতলায় কাচ্চি ভাই রেস্তোরাঁয় আগুন লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

টাইমলাইন: বেইলি রোডে আগুন
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৪
বেইলি রোডে আগুন: ভবনের ভেতরে অনেকে আটকা
   

About

Popular Links

x