Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বাস্থ্যমন্ত্রী: বেইলি রোডের আগুনে ৪৩ জনের মৃত্যু

রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভবনটির দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের একটি খাবারের দোকানে আগুন লাগে

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৪:০৩ এএম

ঢাকার বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে। দিবাগত রাত ২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

৩৩টি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ এবং ১০টি শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে রাখা হয়েছে। আর ভবনটি থেকে ১১৭ জনকে উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভবনটির দ্বিতীয় তলায় ‘‘কাচ্চি ভাই’’ নামের একটি খাবারের দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত। দ্রুতই আগুন উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। ভেতরে থাকা লোকজন আতঙ্কে উপরে উঠে যায়। ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হন। তাদের মধ্যে ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

টাইমলাইন: বেইলি রোডে আগুন
০১ মার্চ ২০২৪, ০২:১০
স্বাস্থ্যমন্ত্রী: বেইলি রোডের আগুনে ৪৩ জনের মৃত্যু
   

About

Popular Links

x