Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বেইলি রোডে আগুনের ঘটনায় ১১ জনের মরদেহ ঢামেকে

এ পর্যন্ত অন্তত ২০টি মরদেহ ভবনটির ভেতর থেকে বের করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০১:৫৩ এএম

ঢাকার বেইলি রোডে আগুনে নিহত এ পর্যন্ত ১১ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইনস্পেক্টর আনোয়ারুল ইসলাম। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে ঘটনাস্থলে দায়িত্বরত একাধিক ব্যক্তি ঢাকা ট্রিবিউনকে জানান, এ পর্যন্ত অন্তত ২০টি মরদেহ ভবনটির ভেতর থেকে বের করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। ভেতরে তল্লাশি চলছে।

এখন পর্যন্ত ১১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

টাইমলাইন: বেইলি রোডে আগুন
০১ মার্চ ২০২৪, ০১:৩৯
বেইলি রোডে আগুনের ঘটনায় ১১ জনের মরদেহ ঢামেকে
   

About

Popular Links

x