Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে জিএম কাদেরের শোক

সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাজী শাহেদ আহমেদ

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৪:৩৯ পিএম

বাংলাদেশের আধুনিক সাংবাদিকতার পথপ্রদর্শক “দৈনিক আজকের কাগজ”-এর প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার (২৮ আগস্ট) রাতে জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

এদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাজী শাহেদ আহমেদ।

জিএম কাদের বলেন, “সংবাদপত্রের আধুনিকতায় কাজী শাহেদ আহমেদ অনন্য অবদান রেখেছেন। কাজী শাহেদ নির্ভীক সাংবাদিকতার প্রতীক। একজন সফল ব্যবসায়ী হিসেবে দেশের সমৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার লেখা বইগুলো বাংলা সাহিত্য সমৃদ্ধ করেছে। কাজী শাহেদ আহমেদ এর মৃত্যুতে জাতি এক প্রতিভাবান সন্তানকে হারালো।”

কাজী শাহেদ আহমেদের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী আমিনা আহমেদ বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী। বড় ছেলে কাজী নাবিল আহমেদ যশোর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য। মেজো ছেলে কাজী আনিস আহমেদ ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন ও অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের প্রকাশক। কাজী শাহেদ আহমেদের ছোট ছেলে ইনাম আহমেদ জেমকন গ্রুপের পরিচালক।

টাইমলাইন: কাজী শাহেদ আহমেদের প্রয়াণ
২৯ আগস্ট ২০২৩, ০০:০৩
কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে জিএম কাদেরের শোক
   

About

Popular Links

x