Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মতিয়া চৌধুরীর কাছে পাত্তাই পেলেন না কোনো প্রার্থী

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে দুই লাখের বেশি ভোট পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:২৬ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি ২ লাখ ১২ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মশাল প্রতীক নিয়ে জাসদের লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া পেয়েছেন ৪ হাজার ৫৭৫ ভোট। ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মুহাম্মদ সাঈদ পেয়েছেন ৫ হাজার ৩৪২ ভোট। এ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৫৪ টি।

ফলাফল ঘোষণা করে রবিবার (৭ জানুয়ারি) রাত আটটার দিকে নকলা ও নালিতাবাড়ীর দুই সহাকারী রিটার্নিং কর্মকর্তা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

মতিয়া চৌধুরী সাবেক কৃষিমন্ত্রী। ২০২৩ সালের ১২ জানুয়ারিতে তিনি জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব নেন।

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
০৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪৯
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:২৬
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:১৯
০৭ জানুয়ারি ২০২৪, ২২:১৭
০৭ জানুয়ারি ২০২৪, ২২:০৫
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫৮
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫২
০৭ জানুয়ারি ২০২৪, ২১:২৬
মতিয়া চৌধুরীর কাছে পাত্তাই পেলেন না কোনো প্রার্থী
০৭ জানুয়ারি ২০২৪, ২১:১২
   

About

Popular Links

x