Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিগারের ঢেঁকির কাছে হারল শামীমের ‘সমঝোতার’ লাঙ্গল

জোটগত সিদ্ধান্তে জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয় গাইবান্ধা-১ আসনটি। এ কারণে নৌকার মনোনয়ন পেয়েও প্রার্থিতা প্রত্যাহার করতে হয় আফরুজা বারীকে

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:২৯ পিএম

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আওয়ামী লীগের কাছে সমঝোতা করে আসন নিয়েও হারলেন জাতীয় পার্টির প্রার্থী দুইবারের এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

এই আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারীর মেয়ে ইঞ্জিনিয়ার আব্দুল্লা নাহিদ নিগার।

বেসরকারি ফলাফলে ঢেঁকি প্রতীকে নাহিদ নিগার পেয়েছেন ৬৬ হাজার ৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৪৩ হাজার ৪৯১ ভোট।

জোটগত সিদ্ধান্তে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দেয় গাইবান্ধা-১ আসন। এ কারণে নৌকার মনোনয়ন পেয়েও প্রার্থিতা প্রত্যাহার করতে হয় আফরুজা বারীকে। তবে মনোনয়ন প্রত্যাহার করলেও মেয়ে নাহিদ নিগার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়। ঢেঁকি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নাহিদ নিগার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের  (প্রস্তাবিত) সদস্য।

ইঞ্জিনিয়ার নাহিদ নিগারসহ আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১০ প্রার্থী। এর মধ্যে জাসদ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও বাংলাদেশ কল্যাণ পার্টিসহ দলীয় প্রার্থী ৬ জন। বাকি চার জন স্বতন্ত্র প্রার্থী। আসনটিতে ১১৪টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৯১ হাজার ৪৬০ জন।

আজ সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকেল ৪টা পর্যন্ত।

এবার বিএনপিসহ বেশকিছু রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। তারপরও ২৮টি রাজনৈতিক দলের ১,৫৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে ছিলেন ৪৩৬ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ২৬৬ জন, জাতীয় পার্টির ২৬৫ জন, তৃণমূল বিএনপির প্রার্থী ১৩৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৬৬ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, জাতীয় পার্টির (জেপি) ১৩ জন, বিকল্পধারা বাংলাদেশের ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
০৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪৯
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:২৬
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:১৯
০৭ জানুয়ারি ২০২৪, ২২:২৯
নিগারের ঢেঁকির কাছে হারল শামীমের ‘সমঝোতার’ লাঙ্গল
০৭ জানুয়ারি ২০২৪, ২২:১৭
০৭ জানুয়ারি ২০২৪, ২২:০৫
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫৮
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫২
০৭ জানুয়ারি ২০২৪, ২১:১২
   

About

Popular Links

x