Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নির্বাচনে ভোট পড়েছে ৪১.৮%, জানালেন সিইসি

ভোটের হার নিয়ে কারো দ্বিধা থাকলে চ্যালেঞ্জ করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:৫৮ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৪১.৮% ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সব হিসাব শেষে এই হার দাঁড়িয়েছে বলে জানান তিনি।

সোমবার (৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সিইসি।

তিনি বলেন, “দ্বাদশ জাতীয় নির্বাচনের সম্পূর্ণ তথ্য আমাদের হাতে এসেছে। এখন মোট ভোট পড়েছে ৪১.৮%।”

এর আগে জাপানের রাষ্ট্রদূতসহ একটি নির্বাচন পর্যবেক্ষক দল সিইসের সঙ্গে দেখা করে। সুন্দর পরিবেশে নির্বাচন করায় কমিশনকে ধন্যবাদ জানায় পর্যবেক্ষক দল।

রবিবার ভোট শেষে ইসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি জানিয়েছিলেন সংসদ নির্বাচনে ৪০% এর মতো ভোট পড়েছে। এর কিছু কম বা বেশিও হতে পারে।

ভোটের দিন বিকেল ৩টায় ইসি সচিব ২৭% পড়েছে বলে জানান, এরপর সাড়ে ৫টায় সেটা ৪০% বলে জানান। এ বিষয়ে সিইসি বলেন, “টোটাল ২৯৮টি আসনের রেজাল্ট যখন আসা শুরু করলো তখন ওটা যোগ করলে একটা যোগফল বের হয়, এটা কোনো কঠিন কাজ নয়। এই যোগফল একটা এক্সেলে ফেলে দিলে একটা পারসেন্টেজ বের হয়ে আসে।

তিনি আরও বলেন, “যখন গতকাল ২টার সময় বলি, তখন এটা পুরোপুরি পার্সেন্টেজ না। আবার যখন ৪টায় সময় বলি তখনও এটা পুরোপুরি পার্সেন্টেজ না। তবে এখন সব রেজাল্ট আমাদের হাতে চলে আসছে। সেই রেজাল্টের ভিত্তিতে মোট ভোট পড়েছে ৪১.৮%। এটা নিয়ে কারও যদি কোনো দ্বিধা থাকে তাহলে যে কেউ এটা চ্যালেঞ্জ করতে পারেন। কেউ যদি মনে করেন এটা বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে সে চ্যালেঞ্জ করলে আমরা তাকে স্বাগত জানাবো।”

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
০৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪৯
০৮ জানুয়ারি ২০২৪, ১৫:৫৮
নির্বাচনে ভোট পড়েছে ৪১.৮%, জানালেন সিইসি
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:২৬
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:১৯
০৭ জানুয়ারি ২০২৪, ২২:১৭
০৭ জানুয়ারি ২০২৪, ২২:০৫
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫৮
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫২
০৭ জানুয়ারি ২০২৪, ২১:১২
   

About

Popular Links

x