Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

টানা ৫ বারের মতো নির্বাচিত আব্দুর রাজ্জাক

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক পান ৯০,৫৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আলী পেয়েছেন ২,২৩২ ভোট

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:২৩ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এ ফল ঘোষণা করেন।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক পান ৯০,৫৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আলী পেয়েছেন ২,২৩২ ভোট। এ নিয়ে কৃষিমন্ত্রী টানা পাঁচবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

টাঙ্গাইল-১ আসনে ৮৯টি কেন্দ্রে মোট ভোটার ছিল ২ লাখ ৫১ হাজার ৮৪৯ জন। এরমধ্যে ৯৭,৪৩৭ জন ভোট দিয়েছেন। ১,৫৮৯টি ভোট বাতিল হয়েছে। মোট বৈধ ভোটের সংখ্যা ৯৫,৮৪৮টি। আসনটিতে ৩৯% ভোট পড়েছে।

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
০৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪৯
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:২৬
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:১৯
০৭ জানুয়ারি ২০২৪, ২২:১৮
টানা ৫ বারের মতো নির্বাচিত আব্দুর রাজ্জাক
০৭ জানুয়ারি ২০২৪, ২২:১৭
০৭ জানুয়ারি ২০২৪, ২২:০৫
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫৮
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫২
০৭ জানুয়ারি ২০২৪, ২১:১২
   

About

Popular Links

x