Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

লাখ লাখ পোস্টারিং করেও হাজি মিলন পেলেন ৭ হাজার ভোট

ঢাকা-৭ আসনে ৬৩ হাজার ৮১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী সোলায়মান সেলিম 

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০১:০৪ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সোলায়মান সেলিম বিজয়ী হয়েছেন।

নৌকা প্রতীকে সোলায়মান সেলিম ৬৩ হাজার ৮১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন (লাঙ্গল) পেয়েছেন ৭ হাজার ৩০৮ ভোট। হাজি মিলন “পোস্টার মিলন” নামে পরিচিত। এবারের নির্বাচনে তিনি ২০ হাজার পোস্টার ছাপিয়েছিলেন বলে জানিয়েছেন। এছাড়া বিভিন্ন উৎসবে সারা বছর মিলন পুরো ঢাকা শহরে লাখ লাখ পোস্টারিং করেন।

রবিবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় ও রিটার্নিং অফিসার কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।

ঢাকা-৭ আসনের অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নূরজাহান বেগম ২৮১, বাংলাদেশ সুপ্রিম পার্টির আফসার আলী ৬১৮, ন্যাশনাল পিপলস পার্টির মাসুদ পাশা ৪২৯, জাসদের ইদ্রিস বেপারী ২৯৭ ভোট পেয়েছেন।

এই আসনে মোট ভোট পড়েছে ৭৪ হাজার ৩২২টি। বৈধ ভোট ৭২ হাজার ৭৫০টি। ভোটের হার ২১.৬৬%।

রবিবার সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকেল ৪টা পর্যন্ত।

এবার বিএনপিসহ বেশকিছু রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। তারপরও ২৮টি রাজনৈতিক দলের ১,৫৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে ছিলেন ৪৩৬ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ২৬৬ জন, জাতীয় পার্টির ২৬৫ জন, তৃণমূল বিএনপির প্রার্থী ১৩৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৬৬ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, জাতীয় পার্টির (জেপি) ১৩ জন, বিকল্পধারা বাংলাদেশের ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
০৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪৯
০৮ জানুয়ারি ২০২৪, ০১:০৪
লাখ লাখ পোস্টারিং করেও হাজি মিলন পেলেন ৭ হাজার ভোট
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:২৬
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:১৯
০৭ জানুয়ারি ২০২৪, ২২:১৭
০৭ জানুয়ারি ২০২৪, ২২:০৫
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫৮
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫২
০৭ জানুয়ারি ২০২৪, ২১:১২
   

About

Popular Links

x