দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর জয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৯৫ হাজার ৪৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক পেয়েছেন ১ হাজার ৬২৪ ভোট।
রবিবার (৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন ঝালকাঠির
রবিবার (৭ জানুয়ারি) রাতে জেলা প্রশাসক কার্যালয়ের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কক্ষ থেকে সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. সালেক এই ফলাফল ঘোষণা করেন। তথ্য নিশ্চিত করেছেন।
এই আসনে ৯০টি কেন্দ্র ছিল।মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লাখ ১৩ হাজার ১৫ জন। এর মধ্যে বৈধ ভোট ৯৯ হাজার ৮৯০টি। বাতিল হয়েছে ১ হাজার ৪২৫টি ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম ফখরুল ইসলাম পেয়েছেন ৩৭০ ভোট, প্রার্থিতা থেকে সরে যাওয়া এম মনিরুজ্জামান ঈগল প্রতীকে পেয়েছেন ৬২৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টি মজিবুর রহমান ডাব প্রতীকে পেয়েছেন ১৪২ ভোট, তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকে জসিম উদ্দিন তালুকদার পেয়েছেন ২৮২ ভোট, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে এজাজুল হক পেয়েছেন ১ হাজার ২৭২ ভোট এবং সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত মামুন সিকদার ছড়ি প্রতীকে পেয়েছেন ৯৭ ভোট।
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ঝালকাঠি-১ আসনে প্রথমে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনের নাম ঘোষণা করেছিল। পরে ওই আসনে দলের প্রার্থী হিসেবে শাহজাহান ওমরকে মনোনয়ন দেওয়া হয়।



