Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নৌকাকে হারিয়ে জিতলেন খালেদা জিয়ার বহিষ্কৃত উপদেষ্টা

কলারছড়ি প্রতীকে সৈয়দ একরামুজ্জামান পেয়েছেন ৮৯ হাজার ৪২৪ ভোট

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১২:৩৪ এএম

দ্বাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একরামুজ্জামান।  বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বহিষ্কৃত এই উপদেষ্টা কলারছড়ি প্রতীকে ৮৯ হাজার ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের বদরুদ্দোজা ফরহাদ হোসেন সংগ্রাম পেয়েছেন ৪৬ হাজার ১৮৯ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মোট ভোটার ২ লাখ ৫২ হাজার ৫৪৭। আসনটির ৭৯ ভোট কেন্দ্রের ৪৮০টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। আসনটিতে মোট ৫৪.৬১% ভোট পড়েছে।

আজ সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকেল ৪টা পর্যন্ত।

এবার বিএনপিসহ বেশকিছু রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। তারপরও ২৮টি রাজনৈতিক দলের ১,৫৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে ছিলেন ৪৩৬ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ২৬৬ জন, জাতীয় পার্টির ২৬৫ জন, তৃণমূল বিএনপির প্রার্থী ১৩৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৬৬ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, জাতীয় পার্টির (জেপি) ১৩ জন, বিকল্পধারা বাংলাদেশের ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
০৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪৯
০৮ জানুয়ারি ২০২৪, ০০:৩৪
নৌকাকে হারিয়ে জিতলেন খালেদা জিয়ার বহিষ্কৃত উপদেষ্টা
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:২৬
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:১৯
০৭ জানুয়ারি ২০২৪, ২২:১৭
০৭ জানুয়ারি ২০২৪, ২২:০৫
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫৮
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫২
০৭ জানুয়ারি ২০২৪, ২১:১২
   

About

Popular Links

x