Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পিরোজপুর-১ আসনে জয়ী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

শ ম রেজাউল পেয়েছেন ৮৫,৪১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়াল পেয়েছেন ৭৫,৪৮৭ ভোট

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১২:৩৫ এএম

পিরোজপুর-১ আসনে আবারও বিজয়ী হয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। তিনি পেয়েছেন ৮৫,৪১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল)  সাবেক এমপি ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি  এ কে এম এ আউয়াল পেয়েছেন ৭৫,৪৮৭ ভোট।

এ কে এম এ আউয়াল আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন না পেয়ে স্বতন্ত্র পদে নির্বাচন করেছেন। পিরোজপুর-১ আসনটি পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের বাড়ি জেলার নাজিরপুর উপজেলায়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বার কাউন্সিলের অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান শ ম রেজাউল করিম ২০১৮ সালে প্রথম  তিনি পিরোজপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পান। নির্বাচনে বিজয়ী হন তিনি।

আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি প্রথমে পূর্তমন্ত্রী ও পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এছাড়া তিনি একনেকেরও সদস্য ছিলেন তিনি।

শ ম রেজাউল করিম ঢাকা ট্রিবিউনকে বলেন, কোভিড, ইউক্রেন যুদ্ধের মধ্যে কাজ করার সময় পেয়েছি মাত্র দুই বছর। এরমধ্যে পিরোজপুর-১ আসনে উন্নয়ন করার। আমি কোনো অনৈতিকতার আশ্রয় নেইনি। নিয়োগ বাণিজ্য- বদলি, টিআর, কাবিখার বরাদ্দে কোনো ঘুষ নেইনি। এ কারণে মানুষ আবার আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছে।

স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি একে এম এ আউয়ালের বাড়ি পিরোজপুর সদরে। তিনি ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
০৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪৯
০৮ জানুয়ারি ২০২৪, ০০:১৫
পিরোজপুর-১ আসনে জয়ী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:২৬
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:১৯
০৭ জানুয়ারি ২০২৪, ২২:১৭
০৭ জানুয়ারি ২০২৪, ২২:০৫
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫৮
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫২
০৭ জানুয়ারি ২০২৪, ২১:১২
   

About

Popular Links

x