Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিরোধী দল কারা হবে, যা জানালেন ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের বলেন, ‘নতুন প্রধানমন্ত্রী, নতুন লিডার অব দ্যা হাউজ পরিস্থিতি, বাস্তবতা, করণীয়... অবশ্যই সিদ্ধান্ত নেবেন’

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:৩৬ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে ২৯৯ আসনে। এ পর্যন্ত ২৯৮টি আসনে নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ ২২৪টি আসন, স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসন এবং জাতীয় পার্টি ১১টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল একটি আসনে জয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা। তাই প্রশ্ন উঠেছে, দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দল কারা হবেন?

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, “নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার পর বিরোধী দল কারা, অলরেডি বিরোধী দল জাতীয় পার্টির তো অনেকেই জিতেছেন, ১৪ দলেরও দুইজনের মতো জিতেছেন। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় তো দূরে নয়। যিনি লিডার অব দ্যা হাউজ হবেন, তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।”

ওবায়দুল কাদের বলেন, “নতুন প্রধানমন্ত্রী, নতুন লিডার অব দ্যা হাউজ পরিস্থিতি, বাস্তবতা, করণীয়... অবশ্যই সিদ্ধান্ত নেবেন।”

বিরোধী দল করা হবে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “পদ্ধতিটা আমি কেন আপনাকে বলব? এটা নতুন সরকার বসুক। সংশ্লিষ্ট যারা আছে তাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন। বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেবেন।”

নির্বাচন নিয়ে বিএনপির করা মন্তব্য নজরে আনলে ওবায়দুল কাদের বলেন, “দেশি-বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক সবাই নির্বাচন দেখেছেন, প্রত্যক্ষ করেছেন। বিএনপি-জামায়াতের নির্বাচনবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যেও শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়েছে; সেটা আপনারা নিজেরাই প্রত্যক্ষ করেছেন।”

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
০৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪৯
০৮ জানুয়ারি ২০২৪, ১৫:৩৬
বিরোধী দল কারা হবে, যা জানালেন ওবায়দুল কাদের
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:২৬
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:১৯
০৭ জানুয়ারি ২০২৪, ২২:১৭
০৭ জানুয়ারি ২০২৪, ২২:০৫
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫৮
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫২
০৭ জানুয়ারি ২০২৪, ২১:১২
   

About

Popular Links

x