Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চতুর্থবারের মতো জয়ী হাছান মাহমুদ

চট্টগ্রাম-৭ আসনে ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়েছেন ড. হাছান মাহমুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মুহাম্মদ ইকবাল হাছান পেয়েছেন ৯,৩০১ ভোট

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:০১ পিএম

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ও বোয়ালখালীর আংশিক) আসনে ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মুহাম্মদ ইকবাল হাছান পেয়েছেন ৯,৩০১ ভোট। তিনি ইসলামী ফ্রন্টের থেকে মোমবাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

রবিবার (৭ জানুয়ারি) রাতে আসনটির সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রাঙ্গুনিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহেবুব ফলাফল ঘোষণা করেন।

আসনটিতে জাতীয় পার্টির মুসা আহমেদ রানা লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২,২০৬ ভোট, তৃণমূল বিএনপির খোরশেদ আলম সোনালি আঁশ প্রতীকে পেয়েছেন ১,৩৩১ ভোট, ইসলামিক ফ্রন্টের আহমদ রেজা চেয়ার প্রতীকে পেয়েছেন ১,৩৯০ ভোট এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মোরশেদ আলম একতারা প্রতীকে ১,১৩০ ভোট পেয়েছেন। 

চট্টগ্রাম-৭ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ১৩ হাজার ৯১টি। এরমধ্যে ১০৩ কেন্দ্রে ভোট পড়েছে ২ লাখ ১৪ হাজার ৪৩৬।

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
০৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪৯
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:২৬
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:১৯
০৭ জানুয়ারি ২০২৪, ২২:১৭
০৭ জানুয়ারি ২০২৪, ২২:০৫
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫৮
চতুর্থবারের মতো জয়ী হাছান মাহমুদ
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫২
০৭ জানুয়ারি ২০২৪, ২১:১২
   

About

Popular Links

x