Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নির্বাচন অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হয়েছে, বললেন রাশিয়ার নির্বাচন কমিশনার

নির্বাচনের আয়োজনও চমৎকার ছিল বলে মন্তব্য করেন আন্দ্রে ওয়াই শুটব

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৩২ পিএম

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য উপায়ে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনার আন্দ্রে ওয়াই শুটব। নির্বাচনের আয়োজনও চমৎকার ছিল বলে উল্লেখ করেন তিনি।

ভোট পর্যবেক্ষণ শেষে রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণে সরকারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে রুশ নির্বাচন কমিশনার বলেন, “আমি বিভিন্ন ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছি। নির্বাচন অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য উপায়ে হয়েছে। আর নির্বাচনের আয়োজনও ছিল চমৎকার। সামগ্রিকভাবে নির্বাচনের আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল, যা প্রশংসনীয়। এছাড়া গণমাধ্যমকর্মীরাও স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করতে পেরেছেন।”

আন্দ্রে শুটব বলেন, “বাংলাদেশের নির্বাচনি প্রক্রিয়া কার্যকর। নির্বাচনের দীর্ঘ ঐতিহ্য বাংলাদেশের আছে। ঐতিহ্যের ধারাবাহিকতায় এখানে গণতন্ত্র স্থিতিশীলভাবে এগোচ্ছে।”

তিনি বলেন, “আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আমি বিভিন্ন দেশ ঘুরেছি। কয়েকটি দেশে নির্বাচন দেখেছি। এখানে দেখছি ভোটাররা সক্রিয়, আর প্রার্থীরাও সরাসরি তাদের সঙ্গে যুক্ত। বাংলাদেশের ভোটাররাও জাতি গঠনে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী।”

এর আগে রাজধানীর একটি ভোটকেন্দ্র পরিদর্শনের সময় তিনি বলেছিলেন, কিছু দেশ বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় না। এ বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এক সন্ধিক্ষণে আছি। এখন এক মেরু থেকে বহু মেরুর বিশ্বে উত্তরণ ঘটছে। বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়ার অবস্থা নেই। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, স্বাধীন নীতি গ্রহণ করবে। কেউ চাপিয়ে দিলে হবে না।”

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
০৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪৯
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:২৬
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:১৯
০৭ জানুয়ারি ২০২৪, ২২:৩২
নির্বাচন অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হয়েছে, বললেন রাশিয়ার নির্বাচন কমিশনার
০৭ জানুয়ারি ২০২৪, ২২:১৭
০৭ জানুয়ারি ২০২৪, ২২:০৫
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫৮
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫২
০৭ জানুয়ারি ২০২৪, ২১:১২
   

About

Popular Links

x