Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

তরুণদের কাছে ভোট চাইলেন ফেরদৌস

ফেরদৌস বলেন, নৌকার বিজয় সুনিশ্চিত

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:১৪ এএম

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে এমন আহ্বান জানান তিনি। একই কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ফেরদৌস বলেন, “নৌকার বিজয় সুনিশ্চিত। অসাধারণ সকাল। আমি অভিভূত কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন আমাকে ভোট দিতে। সঙ্গে এসেছিলেন তার কন্যা পুতুল। তারা দুজনেই আমাকে ভোট দিয়ে গেলেন।”

নৌকার এই প্রার্থী বলেন, “আমি কথা দিয়েছিলাম ঢাকা-১০ কে বানাব ১০-এ-১০। ১০-এ দুই তো পেয়েই গেলাম। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অপেক্ষায় আছে ভোট দেওয়ার জন্য। মানুষ বাঁধভাঙা জোয়ারের মতো ভোট দিতে যাবে। আমি আশাবাদী, নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে।”

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
০৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪৯
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:২৬
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:১৯
০৭ জানুয়ারি ২০২৪, ২২:১৭
০৭ জানুয়ারি ২০২৪, ২২:০৫
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫৮
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫২
০৭ জানুয়ারি ২০২৪, ২১:১২
   

About

Popular Links

x