Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কণ্ঠশিল্পী তাপস: ভোটদান থেকে দূরে থাকবেন না

তাপস বলেন ‘নিজের মূল্যবান ভোট দেওয়া থেকে দূরে থাকবেন না। কারণ সাধারণ জনগণ হিসেবে এটা আমাদের অধিকার’

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:১৯ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ত্রী ফারজানা মুন্নীকে সঙ্গে নিয়ে ভোট প্রয়োগ করেছেন গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী ও কণ্ঠশিল্পী কৌশিক হোসেন তাপস।

রবিবার (৭ জানুয়ারি) সকালে ঢাকা-১৭ আসনের গুলশান মডেল স্কুল কেন্দ্রে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান কৌশিক হোসেন তাপস।

সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন, “আমি সবাইকে আহ‌্বান করতে চাই, ভোটকেন্দ্রে আসুন। নিজের মূল্যবান ভোট দেওয়া থেকে দূরে থাকবেন না। কারণ সাধারণ জনগণ হিসেবে এটা আমাদের অধিকার।”

ঢাকা-১৭ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। এ আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত।

ঢাকা-১৭ আসনের মোট ভোটার ৩ লাখ ২৩ হাজার ৯৩৫ জন; এর মধ্যে ১ লাখ ৭০ হাজার ৭৮৩ জন পুরুষ ভোটার; নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ১৪৭ জন এবং ট্রান্সজেন্ডার ভোটার পাঁচজন।

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
০৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪৯
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:২৬
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:১৯
০৭ জানুয়ারি ২০২৪, ২২:১৭
০৭ জানুয়ারি ২০২৪, ২২:০৫
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫৮
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫২
০৭ জানুয়ারি ২০২৪, ২১:১২
   

About

Popular Links

x