দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবি এবং সমমনা দলগুলোর ডাকা হরতালের সমর্থনে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরা এলাকায় জামায়াত ইসলামীর বেশ কয়েকজন কর্মী-সমর্থক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে সরকারবিরোধী স্লোগান দেন তারা।
এ সময় দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বলেন, নির্বাচন বর্জনে দাবিতে তাদের চলমান আন্দোলন অব্যাহত থাকবে।
এর আগে, নির্বাচন বর্জনের দাবিতে গত বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার হরতাল পালনের ঘোষণা দেয় বিএনপি ও তার সমমনা দলগুলো।
শনিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে সোমবার ভোর ৬টা পর্যন্ত চলবে।



